জ্ঞানের দুয়ার খোলার চাবি, আদর্শ চরিত্র গড়ার ঠিকানা
ইসলামিক মূল্যবোধ, আধুনিক শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আমরা গড়ে তুলতে চাই এমন এক প্রজন্ম, যারা জ্ঞানে আলোকিত, চরিত্রে সুন্দর এবং মানবিকতায় সমৃদ্ধ।
শিক্ষক নিয়োগ চলছেআবেদন করুন- জাতীয় শিক্ষাক্রম + দ্বীনি শিক্ষাNCTB ও দ্বীনNCTB-এর বাংলা, ইংরেজি, গণিতের সাথে কুরআন, হাদিস ও সীরাহ।
- English + আরবিসমান গুরুত্বেদুই ভাষাতেই ছোটবেলা থেকে কথা বলা, পড়া ও লেখার নিয়মিত চর্চা।
- হিফজুল কুরআনস্কুলের পাশাপাশিস্কুলের আগে সকাল ৬টা থেকে ৮টা, অথবা সন্ধ্যায় মাগরিব থেকে ইশা। ৫ / ১০ / ২০ / ৩০ পারা।
- প্লে থেকে ৪র্থ শ্রেণিছেলে ও মেয়েপর্যায়ক্রমে ১০ম শ্রেণি পর্যন্ত। ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ
“তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বহু গুণে উন্নত করবেন।”
সূরা আল মুজাদালাহ, আয়াত ১১শুধু বইয়ের পড়াশোনা নয়, শিশুর পূর্ণ বিকাশ
ইসলামিক মূল্যবোধ
নামাজ, আদব ও সুন্নাহভিত্তিক দৈনন্দিন রুটিনে বেড়ে ওঠা।
ক্লাসেই পূর্ণ শেখা
ক্লাসেই ভালোভাবে শেখানোর চেষ্টা, যাতে বাসায় প্রাইভেট টিউটরের প্রয়োজন কমে।
নিয়মিত মূল্যায়ন
নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন, প্রতিটি শিশুর আলাদা অগ্রগতি পর্যবেক্ষণ।
নিরাপত্তা ও CCTV
গুরুত্বপূর্ণ স্থানগুলো CCTV-এর আওতায় এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থা।
স্মার্ট অ্যাটেনডেন্স
ফিঙ্গারপ্রিন্ট/বায়োমেট্রিক বা ডিজিটাল উপস্থিতি ব্যবস্থা।
খেলাধুলা ও সৃজনশীলতা
ইনডোর ও আউটডোর খেলা, আর্টস, প্রবলেম সলভিং ও স্কিল ডেভেলপমেন্ট।
অভিভাবক লাউঞ্জ ও ক্যাফে
আরামদায়ক অপেক্ষার জায়গা, সাথে শিশু ও অভিভাবকদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর খাবারের ক্যাফে।
শান্ত ও সুন্দর পরিবেশ
নিরিবিলি, কোলাহলমুক্ত, আলো-বাতাসপূর্ণ ও নিরাপদ পরিবেশ।
أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا
“ঈমানে সবচেয়ে পরিপূর্ণ মুমিন সেই, যার চরিত্র সবচেয়ে সুন্দর।”
বাসায় বসেই সন্তানের খোঁজখবর
স্কুলের নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে অভিভাবকরা সন্তানের পড়াশোনা ও সার্বিক অগ্রগতির নিয়মিত আপডেট পাবেন।
- উপস্থিতি
- ক্লাস রুটিন
- হোমওয়ার্ক
- পড়াশোনার অগ্রগতি
- পরীক্ষার ফলাফল
- শিক্ষকের মতামত
- স্কুলের কার্যক্রম
- জরুরি আপডেট
ভর্তির পর অফিস থেকে দেওয়া লগইন কী দিয়ে অ্যাপে প্রবেশ করুন।
كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
“তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।”
প্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, প্রতিটি শিশু ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে। প্রতিটি শিশুর হৃদয় পবিত্র, আর সে কেমন মানুষ হয়ে উঠবে তা নির্ভর করে পরিবার, শিক্ষা ও পরিবেশের ওপর। তাই প্রতিটি শিশু আমাদের কাছে এক অমূল্য আমানত।
অনেক অভিভাবককে আজ একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সন্তানকে স্কুলে দেবেন নাকি মাদ্রাসায়। এই প্রশ্ন থেকেই মিফতাহ ইসলামিক স্কুলের জন্ম। আমরা চাই কোনো শিশুকে দ্বীন আর দুনিয়ার মধ্যে একটি বেছে নিতে না হোক, দুটোতেই সে সমানভাবে এগিয়ে যাক।
আমাদের প্রতিশ্রুতি, প্রতিটি শিশুকে আলাদা যত্নে চেনা, ক্লাসেই ভালোভাবে শেখানো, আর তার অগ্রগতির খবর নিয়মিত আপনাদের জানানো। তবে শুধু বইয়ের জ্ঞান নয়, সত্যবাদিতা, আদব আর দায়িত্ববোধই শিশুকে প্রকৃত মানুষ করে তোলে, আর এ কাজে ঘর ও স্কুলকে হাতে হাত রেখে চলতে হয়।
আপনার সন্তানের জন্য আমাদের দরজা সবসময় খোলা। স্কুলে আসুন, দেখুন, কথা বলুন। আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতাই আমাদের পথচলার শক্তি। আল্লাহ আমাদের নিয়ত কবুল করুন।
মিফতাহ মানে চাবি, আর শিক্ষাই সেই চাবি, যা খুলে দেয় দুনিয়া ও আখিরাতের সফলতার দরজা।
২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি চলছে
মাত্র তিনটি ধাপে আপনার সন্তানের ভর্তি সম্পন্ন করুন।
- ১
অনলাইনে আবেদন
ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিন।
- ২
সাক্ষাৎকার
শিক্ষার্থী ও অভিভাবকের সাথে পরিচিতিমূলক সাক্ষাৎ।
- ৩
ভর্তি নিশ্চিতকরণ
ভর্তি ফি জমা দিয়ে আসন নিশ্চিত করুন।
বেতন ও ফি জানতে সরাসরি স্কুলে আসুন বা ফোন করুন।
مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ
“যে জ্ঞানের সন্ধানে কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।”
আমাদের সাথে যোগাযোগ করুন
ভর্তি বা যেকোনো তথ্যের জন্য ফোন, হোয়াটসঅ্যাপ বা ইমেইলে যোগাযোগ করুন, অথবা সরাসরি চলে আসুন।
- ঠিকানামিফতাহ ইসলামিক স্কুল ভবন
বাসস্ট্যান্ড চত্বর, ঈদগাহ রোড
ধনবাড়ী, টাঙ্গাইল - ফোন01917-344720
- ইমেইলmiftahislamicschool@gmail.com
